বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ঢাকায় প্রবেশ-বহির্গমনে আবারো কড়াকড়ি

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাইরে যাওয়ার পথে ফের চেকপোস্ট ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৭ মে) থেকে এই ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘কোন ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া যেন ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে না পারেন সেজন্যই চেকপোস্ট জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।’

তিনি জানান, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com