সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের বৃহাতকরার যমুনার দুর্গম চরাঞ্চলে সরকারি উদ্যোগে গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ৭৫ লক্ষ টাকা ব্যায়ে ৫০টি ভুমিহীন দরিদ্র পরিবারের জন্য ১৬.৫০ একর জমির উপড়ে ৫০টি ঘর তৈরী করেছে উপজেলা প্রশাসন। ভুমিহীন ৫০টি পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাই। ফলে, এসব দরিদ্র পরিবারের মুখে ফুটেছে হাসি। সরকারি বরাদ্দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের তত্বাবধানে তৈরী করা হয়েছে গুচ্ছগ্রাম ও ৫০ টি ঘর। যারা এতদিন, চরের বিভিন্ন এলাকায় ছিন্নমুলভাবে বসবাস করেছে। সুবিধা বঞ্চিত হয়েছে। সেসব পরিবারের জন্যই তৈরী করা হয়েছে এসব ঘর। ইতিমধ্যে এসব পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। ভুমিহীন এসব পরিবার সরকারি ঘর বরাদ্দ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ঘর পাওয়া হতদরিদ্র পরিবারের মানুষগুলো?ঘর প্রাপ্তরা জানায়, তাদের মাথা গোঁজার ঠাই ছিলো না ? সরকার ঘর দেওয়ার ফলে এখন তারা মাথা গোঁজার ঠাই পেয়েছে। পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারছে। সেই সাথে গবাদি পশুও পালন করছে তারা। দেখছে নতুন স্বপ্ন। এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, সরকারিভাবে বরাদ্দ পাওয়া অর্থে ভুমিহীনদের জন্য তৈরী করা হয়েছে এসব ঘর। স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে কথা বলে এসব ঘর ইতিমধ্যে দরিদ্র ভুমিহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।