শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দা সদর বাজার  প্রশাসনের তদারকিতে এখন আগের চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দা সদর বাজার প্রশাসনের হস্তক্ষেপে এখন আগের চেয়ে অনেক পরিস্কার পরিচ্ছন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ও সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন এর হস্তক্ষেপের কারনে সদর বাজার এখন আগের চেয়ে অনেকাংশে পরিস্কার পরিচ্ছন্ন হয়েছে।  বাজারের সকল রাস্তা ও গলি পথের দুই পাশে বিভিন্ন ধরনের ব্যাবসায়ীরা মাথার উপর পলিথিন টাঙ্গিয়ে বসে দোকান ঘরের মতো বানিয়ে ব্যাবসা করতো। যার ফলে পথচারীদের বা ক্রেতাদের চলাচল করতে মারাত্মক ভাবে অসুবিধার সম্মুখীন হতে হতো। বৃষ্টির মৌসুমে পলিথিনের উপরে জমে থাকা পানিতে প্রায় সময়ই ক্রেতারা বা পথচারীরা সেই পানিতে ভিজে নাস্তানাবুদ  হতো। এর আগেও অনেকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলো  অপসারণের নির্দেশ দেওয়া হলেও মুলত কার্যকর হতোনা যথার্থ। নতুন যোগদান করা সহকারী কমিশনার (ভূমি)  এন এম আব্দুল্লাহ আল মামুন কঠোর ভাবে এসকল পলিথিন অপসারণের নির্দেশ দেন গলি পথের সকল ব্যাবসায়ীদের । বয়াবসায়ীরাও নামিয়ে ফেলেন টাঙানো পলিথিন।  যার ফলে মঙ্গলবার নগরকান্দা সদর বাজারকে দেখা যায় নতুন রুপে। নেই সেরকম পলিথিন, কিন্তু  এখনও দু একজন ব্যবসায়ী হয়তো আদেশ আমলে না নিয়ে আগের মতোই পলিথিন টাঙ্গিয়ে ব্যাবসা করছেন। এই অভিযান চলমান থাকলে বাকিটা ও সমাধান হয়ে যাবে বলে অনেকেরই ধারনা। নগরকান্দা বাজারের মুদি দোকানদার উৎপল সাহা বলেন এখন বাজারটা খুবই সুন্দর লাগছে। সদর বাজার বণিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু বলেন প্রশাসনের এ উদ্যোগকে স্বাদুবাদ জানাই। এর সাথে যদি পৌরসভা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন রাখে তাহলে আরো অনেক সুন্দর লাগবে নগরকান্দা বাজার। সহকারী কমিশনার (ভূমি)  এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com