বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতকালে আমন্ড বাদাম খাবেন কেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

দুয়ারে কড়া নাড়ছে শীত। শীতকাল যেমন এসেছে, তেমন সঙ্গে নিয়ে এসেছে অনেক অসুখও। তার জন্য প্রথম থেকেই লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে নজর দেয়া দরকার। করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শুরু থেকেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর তাগিদ দিচ্ছেন। শীতকালে শরীর গরম রাখতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে আমন্ড বাদাম।
আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে আমাদের অজানা নয়। হজমশক্তি উন্নত করার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে। এছাড়াও হাড় এবং দাঁতের জন্য দারুণ উপকারী আমন্ড। কিন্তু শীতকালে কেন আমাদের নিয়মিত আমন্ড বাদাম খাওয়া দরকার?
১. আমন্ড বাদামে রয়েছে একাধিক উপকারি উপাদান। যা মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে। মস্তিষ্ক সচল রাখার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি উন্নত করে আমন্ড। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
২. আমন্ড বাদামে এমন কিছু উপাদান পাওয়া গিয়েছে, যাতে দেখা গিয়েছে মস্তিষ্কের কোষগুলির বৃদ্ধি ঘটাতে সাহায্য করেছে। আমন্ড বাদামে থাকা ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক উন্নত করতে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম স্নায়ুগুলিকে সচল রাখতে সাহায্য করে।
৩. আমন্ড বাদামে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে। শীতকালে শিশুদের আরও বেশি পরিমাণে আমন্ড বাদাম খাওয়া প্রয়োজন।
৪. শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে আমন্ড বাদাম। স্ন্যাকসে অন্য যেকোনও খাবারের পরিবর্তে একমুঠো আমন্ড বাদাম খেলে শরীর সুস্থ থাকবে এবং এনার্জিও বেশি থাকবে শরীরে।
৫. কোভিড মহামারি পরিস্থিতিতে তো অবশ্যই, এছাড়া সমস্ত সময়ই আমন্ড বাদাম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়া প্রতিরোধ করে বলে জানাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com