শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণপরিবহনে হাফ ভাড়ার প্রজ্ঞাপন চান শিক্ষার্থীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

সব ধরনের গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বকশিবাজার মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচি থেকে সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাঈল সম্রাট বলেন, ‘অবিলম্বে গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে।’
তিনি বলেন, ‘গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দেশের শিক্ষার্থী ও তাদের পরিবারের মাথায় বাড়তি বোঝা চাপানো হয়েছে। যে পরিবারে একাধিক শিক্ষার্থী বা সন্তান রয়েছে, তাদের বাবা-মা শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, টিফিন খরচ, যাতায়াত ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন।’ বাস্তবতা বুঝে সরকারকে দ্রুত শিক্ষার্থীদের হাফভাড়া নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এই শিক্ষার্থী দাবি করেন, ‘গণপরিবহনে ছাত্রী ও নারীদের যৌন হয়রানি বন্ধ করতে হবে। তাদের নিরপদ যাত্রা নিশ্চিত করতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com