শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী ১নং আমলি আদালতে এ মামলা করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য এবং মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে দুপুরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে রাজবাড়ীর আদালতে মামলার আবেদন করেন। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com