শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে কচুয়ায় সংবাদ সম্মেলন

মোল্লা আব্দুর রব বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

মিথ্যা, কাল্পনিক তথ্য উপস্থাপন করে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য গোলাম শোকরানা রব্বানী আজাদ বালী। বুধবার বিকাল ৩টায় কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত আলী দারু মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গত ২০ নভেম্বরের নির্বাচনেও আমি ৮১৭ ভোট পেয়ে জয়লাভ করি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যথাক্রমে মারুফ খান ১০১ ভোট,আলতাফ হোসেন ২ ভোট ও মো. মোকলেছ খান ১ ভোট পান। নির্বাচনের পরে সকল প্রার্থী ও জনগণকে নিয়ে আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ২৩ নভেম্বর দুপুর ১২টায় ষড়যন্ত্রকারীদের যোগসাজসে পরাজিত একজন মহিলা সদস্য প্রার্থী সেলিনা বেগম তার একজন সহযোগীকে দিয়ে আমাকে জড়িয়ে মিথ্যা, কাল্পনিক তথ্য উপস্থাপন করে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যাহা অদৌ সত্য নয়। এসময়ে সাহাপাড়ার মারপিটের কাল্পনিক তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থাপন করা ব্যাক্তি খোকন সাহা, পলাশী রানী সাহা ও সুশান্ত বলেন, আমাদের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য সরবরাহ করায় আমরা এর বিচার চাই। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য গোলাম শোকরানা রব্বানী আজাদ বালী তার বিরুদ্ধের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের কল্যাণে তাজ করার জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন। এসময়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সুমন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদি, বীর মুক্তিযোদ্ধা হাকিম বালী, কচুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন, সঞ্জিব কুমার সাহা, মামুন শেখ, আরিফুল ইসলাম ডলার, শেখ সাইফুল ইসলাম সাবু, মাহবুব শিকদার, শিকদার তাওহীদুল ইসলাম লিটু, শহিদুল ইসলাম শিকদার।মঘিয়া ইউনিয়নের ইউপি সদস্য লিপটন বালী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com