বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার গণতন্ত্রকে হত্যা করেছে-এমরান সালেহ প্রিন্স

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন-আ’লীগ সরকার দুর্নীতি-স্বজনপ্রীতি, অনিয়ম ও অন্যায়ের পথ ধরে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। বাক স্বাধীনতা হরণ করেছে। অধিকার হরণ করেছে। এখন আর সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করা এখন বিএনপি’র নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। তিনি আ’লীগ সরকারের উদ্দেশ্যে আরো বলেন-এখনো সময় আছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। বিএনপিকে এখন আর পিছু হটার সময় নেই। প্রিন্স ২৪ নভেম্বর দুপুরে জামালপুরের মেলান্দহ পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্ধোধন করেন-জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির শামীম তালুকদার। পৌর বিএনপি’র আহবায়ক মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, উপজেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সাংবাদিক নূরুল আলম সিদ্দিকী ও পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল কমিশনার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com