শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুন্দরগঞ্জে লক্ষাধিক টাকার মহিষ জবাই করে ভোটারদেরকে খাওয়ালেন মেম্বার প্রার্থী,

সুন্দরগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাজু মিয়া মহিষ জবাই করে ভোটারদেরকে খাওয়াইলেন। জানাগেছে, আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় দফায় সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন আকৃষ্ট করতে মহিষ জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সাজু মিয়া। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই খাওয়া দাওয়ার আয়োজন। ১ লক্ষ ২৫ হাজার টাকায় কেনা এই মহিষের গোসতে মেজবানি খাবার খায় ছোটবড় প্রায় ৪ হাজার জন মানুষ। এলাকাবাসী জানায়, ভোটারদের মন জয় করতে তিনি এই খাওয়ার আয়োজন করেন। এতে আমরা খুব খুশি। প্রতি নির্বাচনে তিনি এই খাওয়ার আয়োজন করেন। আশরাফ আলী নামের একজন ভোটার জানান, সকাল ৯ ঘটিকা থেকে শুরু হওয়া এই খাওয়ার আয়োজন চলবে রাত ৮ টা পর্যন্ত। পরিবারের সকলকে নিয়েই ভোটাররা খাওয়া দাওয়া করছেন। মেম্বার প্রার্থী সাজুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কিছু বলবেন না বলে জানান। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মারুফ হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে খাওয়ার আয়োজন করা আচারণ বিধি লংঘন। আমরা এব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com