শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে রাজাকারের ছেলের নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সরকার দলের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় নৌকার প্রার্থীও চুরান্ত করা হয়েছে। ৯টি ইউনিয়নে প্রকৃত আওয়ামীলীগের লোক মনোনয়ন পেলেও ৩নং পোতাজিয়া ইউনিয়নে পিচ কমিটির সদস্য আলাউদ্দিন সরকারের ছেলে আলমগীর জাহান বাচ্চুকে মনোনয়ন দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। রাজাকারের ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ ও তার মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভকারীরা দ্রুত মনোনয়ন বাতিলের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, আলমগীর জাহান বাচ্চুর বাবা আলাউদ্দিন ছিলো রাজাকার ও পিচ কমিটির সদস্য। অথচ, তার ছেলেকেই নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই ও মনোনয়ন দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি। এব্যাপারে, আলমগীর জাহান বাচ্চুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com