শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়া সদরের গোকুল ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সওদাকুল ইসলাম সরকার সবুজ আবারো এগিয়ে রয়েছেন

মোহাম্মদ আলী বগুড়া :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

আগামী ২৮ নভেম্বর বগুড়ার সদর উপজেলার ৯নং গোকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সওদাকুল ইসলাম সবুজ জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। সরেজমিনে জানা গেছে, সবুজ এলাকায় ব্যাপাক জনপ্রিয় ব্যক্তিত্ব। চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে তিনি অগ্রনী ভূমিকা পালন করে চলেছেন। অসহায় ও দুস্থ জনগণের দোরগোড়ায় কাংখিত সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করছেন। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান সবুজ কে পুনরায় নৌকা প্রতিকে বিজয়ী হিসেবে দেখতে চায় জনগণ। তারা মনে করেন চেয়ারম্যান সবুজ আবারো চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। গোকুল ইউনিয়ন পরিষদে যে উন্নয়ন হয়েছে তা চখে দেখার মতো। তিনি উন্নয়ন এর কারিগর এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি জনতার সেবক হিসেবে সেবা মূলক কাজ করে চলছেন। স্থানীয়রা জানান, তিনি এলাকায় এক নিবেদিত প্রাণ, তিনি সুখে দুঃখে সর্বদা জনগণের পাশে থেকেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবুজ চেয়ারম্যান নির্বাচিত হবার সম্ভাবনা খুবই বেশি বলে মনে করছেন স্থানীয়রা।তারা আরো বলেন, ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। ২৪ নভেম্বর এক সাক্ষাৎকারে চেয়ারম্যান প্রার্থী সবুজ বলেন, আমি পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে আমার ইউনিয়নের সকল ভাতাভোগীর তালিকা প্রকাশ করে তাদের সুষম বণ্টন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে আমার ৯ নং গোকুল ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এছাড়াও ইউপি সদস্য হিসেবে প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন- ৫ নং ওয়ার্ড সদস্য প্রার্থী মোঃমিলন টিউবওয়েল প্রতিক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com