মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১১৬০ জন, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০

দক্ষিণ আফ্রিকাতেও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। সেখানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ জন। দেশটতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৬০ শতাংশই পশ্চিমাঞ্চলীয় কেপ প্রদেশের।

ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গেছে ২৬৪ জন।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭ হাজার ছয়জন। সেখানে বর্তমানে করোনার অ্রাক্টিভ কেস ৮ হাজার ২৪৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬০ জন এবং তিনজনের মৃত্যু হয়েছে। একদিন আগের হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮৩১ এবং মারা গেছে ১৪ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। প্রথমদিকে দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন বাড়ছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com