শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরের অবসরপ্রাপ্ত ৩৫ প্রাথমিক শিক্ষকের বিদায় সংবর্ধনা

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

কেশবপুর উপজেলার ভান্ডারখোলা ক্লাস্টারের অবসরপ্রাপ্ত ৩৫ প্রাথমিক শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদারের সভাপতিত্বে ও শিক্ষক কে এম ফিরোজ সুলতান সবুজের সঞ্চালনায় বৃহস্পতিবার দুপুরে হাড়িয়াঘোপ পরচক্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আমজাদ হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, সহকারী শিক্ষা অফিসার শোভা রায়, সহকারী শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ অফিসার শাহিনুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু। আরো বক্তব্য রাখেন বুড়িহাটি হাসানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও হাড়িয়াঘোপ পরচক্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com