শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক হচ্ছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ ও যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন। শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বিআরটিসি বাসে ভ্রমণকালে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। সেতুমন্ত্রী জানান, সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিনে এ সুবিধা প্রযোজ্য হবে না বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি জানান, শিগগির এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য আজ শনিবার বিআরটিএতে পরিবহনমালিক, শ্রমিক ফেডারেশনের নেতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।
সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহনমালিকেরা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com