শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তামিমকে টপকে ঘরের মাঠে এখন সেরা মুশফিক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। শুক্রবার চট্টগ্রামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন মুশফিক। এই খেলার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে শীর্ষ স্থান দখল করেন মুশফিক। এই টেস্টের আগে ঘরের মাঠে মুশফিকের রান ছিল ২,৫৮২। আজ ৮২ রানের ইনিংসের পর মুশির সংগ্রহ এখন ২,৬৬৪। ৪৪ টেস্টের ৭৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। গড়- ৩৭.৫২। অন্যদিকে ৩৭ ম্যাচের ৭০ ইনিংসে ৩৭.৯৭ গড়ে ২৬২০ রান তামিমের। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।
তামিমের পর এই তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচের ৬৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ২,৫৪৫ রান করেছেন সাকিব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com