শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় বালুয়াকান্দীতে জুয়েল চেয়ারম্যানের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখোরিত পুরো এলাকা

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

গজারিয়ায় আসন্ন ইউঃপিঃ নির্বাচনকে সামনে রেখে বালুয়াকান্দীর বড় রায়পাড়াতে বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সমর্থনে স্লোগানে স্লোগানে মুখোরিত পুরো এলাকা। শুক্রবার বাদ জুম্মা বড় রায়পাড়াস্থ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের পছন্দের চেয়ারম্যান প্রার্থী,বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েলের পক্ষে স্থানীয় জনতা একটি মিছিল বের করে। মিছিলে হাজার মানুষের কন্ঠে জুয়েল ভাই, জুয়েল ভাই স্লোগানে মুখোরিত হয়ে উঠে বড় রায় পাড়া গ্রামের প্রতিটি পাড়া মহল্লা। মিছিলটি সাড়া গ্রাম ঘুরে পূর্নরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসে এক উঠান বৈঠকে অংশ গ্রহণ করে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রবীন ব্যক্তিত্ব ওসমান গনি (জিন্নাহ মাষ্টার), আঃ হালিম মৃধার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আরফত আলী মেম্বার, কুদ্দুর হাজী, রবিউল্লাহ শিকদার, আমিন উদ্দীন প্রধান,জামান ঢালী, রফিকুল ইসলাম মুন্সী, জসিম উদ্দীন প্রধান প্রমুখ। উঠান বৈঠকে বক্তারা বলেন, শহিদুজ্জামান জুয়েল একজন স্বজ্জন, ভাল মানুষ, নিরংকারী, পরউপকারী বিগত ৫বছর তিনি বালুয়াকান্দী ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছেন, এবার আমরা উনাকে নির্বাচিত করবো। বৈঠকে বর্তমান ইউঃপিঃ চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আবারও চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ শহিদুজ্জামান জুয়েল বলেন, বিগত ৫বছর জনগনের সাথে ছিলাম, বালুয়াকান্দী ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ব্যাপক, বিভিন্ন বরাদ্ধে সুষম বন্টন নিশ্চিত করা হয়েছে, ইউনিয়ন ব্যাপী যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ, আমি আবারও চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আশা রাখছি, আগামীদিনে আপনাদের সাথে নিয়ে এই ইউনিয়নের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com