শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উন্নয়ন দেখাতে এবার চীনা বিমানবন্দরের ছবি ব্যবহার করলো ভারত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুল আলোচিত নয়দা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গত মঙ্গলবার (২৫ নভেম্বর)। উত্তর প্রদেশের জেভারে নির্মিতব্য এই স্থাপনা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর হতে চলেছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ১৩শ হেক্টর জায়গা নিয়ে তৈরি হচ্ছে নয়দা বিমানবন্দরটি। এর প্রথম ধাপের কাজ শেষ হবে ২০২৪ সালে এবং পুরোপুরি কাজ শেষ হলে প্রতিবছর ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহন করবে বলে জানানো হয়েছে।বিশালাকার এই বিমানবন্দর নিয়ে সামাজিক যোগাযোগামাধ্যেমে বেশ কয়েকটি প্রচারণামূলক ভিডিও ছাড়া হয়েছে। বিমানবন্দরটি কেমন হবে তার প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে এসব ভিডিওতে। ভারতের সাধারণ নাগরিকদের পাশাপাশি অনেক নেতা, মন্ত্রীরাও শেয়ার করছেন সেগুলো। উন্নয়ন দেখাতে এবার চীনা বিমানবন্দরের ছবি ব্যবহার করলো ভারত তেমন একটি ভিডিও শেয়ার করা হয়েছিল ভারত সরকারের মাইগভ প্ল্যাটফর্মের অফিসিয়াল হ্যান্ডেলে, পরে অবশ্য সেটি ডিলিট করে দেওয়া হয়। তবে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওর স্ক্রিনশট। কারণ ভিডিওটির দ্বিতীয় সেকেন্ডে যেটিকে নয়দা বিমানবন্দরের সম্ভাব্য রূপ বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, সেটি মূলত চীনের একটি বিমানবন্দর।
ফ্যাক্ট চেকিংয়ে দেখা গেছে, ভারত সরকার যেটিকে নয়দা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তুলে ধরেছে, সেটি ছিল চীনের দাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর। তারামাছের মতো দেখতে চীনা বিমানবন্দরটির নকশা করেছিলেন ইরাকি স্থপতি জাহা হাদিদ। বেইজিংয়ে অবস্থিত দাক্সিং বিমানবন্দর চালু হয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। গুগলে খুঁজলে সেটি নিয়ে একাধিক প্রতিবেদনও পাওয়া যাচ্ছে।
চীনের সঙ্গে ভারতের সা¤প্রতিক সম্পর্কের টানাপোড়েন কারও অজানা নয়। ভারতীয় গণমাধ্যমগুলোতে নিয়মিতই চীনকে আক্রমণ করে খবর প্রকাশ করতে দেখা যায়। অথচ নিজেদের উন্নয়ন বোঝাতে দেশটি সেই চীনেরই একটি বিমানবন্দরের চিত্র ব্যবহার করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। উন্নয়ন দেখাতে এবার চীনা বিমানবন্দরের ছবি ব্যবহার করলো ভারত

অবশ্য উত্তর প্রদেশে উন্নয়নের ভুল চিত্র উপস্থাপন একেবারে নতুন কিছু নয়। এর আগে রাজ্যটিতে উন্নয়ন দেখাতে গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞাপনে কলকাতার একটি ফ্লাইওভারের ছবি ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে ছবি চুরির অভিযোগ তুলেছিল মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেস। সূত্র: ইন্ডিয়া ডটকম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com