শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগর পরিদর্শন করলেন সৌদিআরবের পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন করেন সৌদি আরব সরকারের সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিস মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের । সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সফর সঙ্গীদের নিয়ে বেজা অফিসের সামনে বৃক্ষরপন ও ৩নং সুপার ডাইক সংলগ্ন ভূমি পরিদর্শন সহ বেজা কনফারেন্স রুমে মতবিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্টদূত জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো: ইরফান শরীফ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল সহকারী ব্যাবস্থাপক আমজাদ হোসেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান সহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরব মন্ত্রী সালেহ নাসের এ আল জাসের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। সৌদি সরকার সব সময় বাংলাদেশের সাথে ছিলো এবং এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প অঞ্চলের সৌদি সরকার এর সাথে কথা বলে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com