রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেসরকারি বাস মালিকরা শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বি আরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন।
সরকার ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে। অন্যদিকে নির্দিষ্টকালের ধর্মঘটের পর ৭ নভেম্বর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি আরটিএ) আন্তঃনগর ও আন্তঃজেলা বাসের ভাড়া যথাক্রমে ২৬.৫ শতাংশ ও ২৭ শতাংশ বৃদ্ধি করেছে। শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে ১৮ নভেম্বর থেকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা কলেজের শত শত শিক্ষার্থী তাদের কলেজের বাইরে বিক্ষোভ করেছে। পাবলিক বাসে শিক্ষার্থীদের হয়রানির শিকার হলেও কেউ তাদের দাবির প্রতি কোনো কর্ণপাত করেনি বলেও দাবি করেন শিক্ষার্থীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com