র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১ ডিসেম্বর সকালে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আড়াই হাজার থানার বালিয়াপাড়া এরাকার আঃ হামিদের ছেলে মোঃ রবিন মিয়া(২২) এবং কিশোরগঞ্জ থানার জিকরজোড়া এলাকার মৃত হেলারল মিয়ার ছেলে ২। মোঃ আলমগীর মিয়া(২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা চিহ্নিত মাদকপাচারকারী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে পিকআপ যোগে পরিবহণ করে নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।