শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় সড়কের পাশে শিম চাষে কৃষকের হাসি

বাসস :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

জেলায় সড়কের পাশে শিম চাষে লাভবান হয়েছেন কৃষকরা। বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে অনেক কৃষক রাস্তার পাশে শিমের চাষ করে। শিম চাষে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করেছেন। স্থানীয় উওর দিঘলি গ্রামের কৃষক কুদ্দুস মিয়া বাসসকে জানান, আমরা সড়কের পাশে শিম চাষ করেছি। প্রথমে বাড়তি কাজ মনে হলেও কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়ার আহবানে শিম লাগাই। সার কীটনাশক ছাড়াই ভালো ফলন পেয়েছি। তিনি বিনামূল্যে আমাদের বীজ দিয়েছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, ইউনিয়নের উত্তর দিঘলি, শালুকি, বৈশখোল, নরিন গ্রামের সড়কের পাশ জুড়ে শিমের মাচা। নির্মাণাধীন সড়কের ধুলায় গাছের পাতা ধূসর হয়ে গেলেও শিমের ফলনে খুশিতে উজ্জ্বল কৃষকের মুখ। কৃষকরা শিম তোলা ও বাজারজাতে ব্যস্ত।
কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুঁইয়া বলেন, কৃষকদের জন্য ব্যতিক্রম ও সাশ্রয়ী কিছু করার আগ্রহ সব সময়ই থাকে। শতাধিক কৃষককে ইফসা আগাম জাতের শিমের বীজ দেই। ফলনও ভালো হয়েছে। কৃষকরা নিরাপদ সবজির সাথে বিক্রি করেও লাভবান হচ্ছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com