বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপু বিশ্বাসের প্রেমে কৃষ্ণ জয় চৌধুরী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। এ সময়ের চিত্রনায়ক জয় চৌধুরী। তারা কাজ করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের ছবিতে। বর্তমানে চলছে শুটিং। গতকাল এফডিসিতে তারা অংশ নেন গানের দৃশ্যায়নে। গত মঙ্গলবার তারা ক্যামেরার সামনে দাঁড়ালেন রাধা ও কৃষ্ণ সাজে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রের শেষ লটের শুটিং শুরু হয়। দিলরুবা খানের জনপ্রিয় গান ‘পাগল মন’ গানটি রিমেক করা হয়েছে এখানে। এ গানেই রাধা-কৃষ্ণ হয়ে আসবেন অপু ও জয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। নতুন করে মিউজিক আয়োজন করেছেন জাবেদ আহম্মেদ কিছলু। আর গানের অংশের কোরিগ্রাফার করেছেন একে আজাদ। এ গানে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জয় বলেন, ‘কপিরাইট নিয়ে ৫০ শতাংশ লিরিক্স রেখে নতুন মিউজিক ও কথায় গানটি করা হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শুটিং হয়েছে। কক্সবাজার ও সাভার গলফ ক্লাবে বাকি শুটিং হবে গানের। রাধা কৃষ্ণের ট্রাডিশনাল কয়েকটি লুক থাকবে গানে।’
সোলায়মান আলী লেবু পরিচালনা করছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com