শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্যালন ডি’অর জয়ের ৪৮ ঘণ্টা পরেই ব্যর্থ মেসি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

মাত্র ৪৮ ঘন্টা আগেই রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। তবে ঠিক তারপর নিজের প্রথম ম্যাচেই হতাশ করলেন আর্জেন্টাইন মহাতারকা। তার দল প্যারিস সাঁ-জাঁর বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করে গোলশূন্য ড্রয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হলো ওজিসি নিস। ম্যাচের আগের দিন পেটের সমস্যায় মেসি অনুশীলন না করলেও এদিন ম্যাচে শুরুর থেকেই মাঠে নামেন তিনি। নেইমারের অনুপস্থিতিতে অ্যাঞ্জেল ডি’মারিয়ার ও কিলিয়ান এমবাপের সাথে জুটি বাঁধেন মেসি। বিগত ১৬ ম্যাচে নিসের বিরুদ্ধে লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে মরিসিও পচেতিনোর পিএসজি। ধারে-ভারে অনেকটাই এগিয়ে ছিল প্যারিসের ক্লাবটি। তবে তারকা ফরোয়ার্ডত্রয়ী এবং দুরন্ত দল নিয়ে গোটা ম্যাচে দাপট দেখিয়েও লাভের লাভ কিছুই হলো না লিগ ওয়ান লিডার পিএসজির।
ম্যাচের একদম শুরুতেই বল দখল করে আক্রমণ শানাতে থাকে পিএসজি। কার্যত দিশেহারা নিস কোনোক্রমে ম্যাচে টিকে থাকে। মেসির প্রচেষ্টা ও এমবাপের চোরা গতি কাজে লাগিয়ে পিএসজি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও নিস রক্ষণের কাছে ধরা পড়ে যান তারা। প্রথমার্ধের শেষের দিকে আশরাফ হাকিমি একটা দারুণ সুযোগ পেয়েও গোল বারের ওপর দিয়ে মারেন। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় নিস ফরোয়ার্ড ক্যাসপার ডলবার্গের শট পোস্টে লেগে ফিরে আসে। তার পাঁচ মিনিট পরে এমবাপেও বল গোলে রাখতে পারেন না।
একদম শেষ মুহূর্তে ৯২ মিনিটে মাউরো ইকার্ডির মিস অবধি এই একই ধারা বজায় থাকে। ম্যাচ শেষ হয় গোলশূন্য। ড্রয়ের ফলে নিস ২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে রইল। পিএসজি অবশ্য তালিকার শীর্ষে ৪১ পয়েন্ট নিয়ে বাকি সবার থেকে বেশ খানিকটা এগিয়েই রয়েছে। তবে গুচ্ছের সুযোগ নষ্ট পচেতিনোর চিন্তা একটু হলেও বাড়াবে। সূত্র : হিন্দুস্তান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com