শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শুকনো কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

আসছে শীত মৌসুম। এসময় দূষণের মাত্রা বেশি থাকে। তাই ঋতু পরিবর্তনের এই সময়টাতে অনেকেই ঠা-া জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে। শীতে দূষণের মাত্রা বেশি থাকায় শুকনো কাশিতে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেশি দেখা যায়। শুকনো কাশি থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। পাশাপাশি দূষণের কারণে হাঁপানি, যক্ষ্মা, ফুসফুসের সংক্রমণ ইত্যাদি কারণে শুকনো কাশি হয়ে থাকে।
শ্লেষ্মা না থাকলেও গলা ব্যথা বা জ্বালাভাব হতে পারে। যার কারণে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হয়। শুকনো কাশির সমস্যা থেকে তাই মুক্তি পেতে আমরা অনেক ধরনের মেডিসিন খেয়ে থাকি কিন্তু ঘরোয়া উপায়েও এর থেকে মুক্তি মিলতে পারে।
এজন্য যা করণীয়: প্রাকৃতিক ওষুধগুলোর মধ্যে ঘি ও মধু অন্যতম। শুকনো কাশি থেকে মুক্তি পেতে মধু দারুণ ভূমিকা রাখতে পারে। মধু অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ওষুধিগুণে ভরপুর। আদা সেদ্ধ করে তাতে মধু মিশিয়ে পান করতে পারেন কিংবা গ্রিন টির সাথে মধু মিশিয়ে পান করা যেতে পারে। পাশাপাশি শুকনো কাশিতে দেশি ঘিয়ের সাথে গুড় ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে মিশিয়ে নিন। এটি শুকনো কাশির বিরক্ততা থেকে আপনাকে আরাম দিতে সহায়তা করবে। তবে সেক্ষেত্রে প্রতি দুই ঘণ্টা পর পর এই নিয়মটি মানলে বেশি উপকার মিলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com