রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে  ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। এসময় আরো উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইফতেখার আজাদ, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাকিরুল ফরিদ, নির্বাচন কর্মকর্তা মোঃ লিটন মিয়া, শিক্ষা কর্মকর্তা  কাজী রাশেদ মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বাবুল, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম,  তালমা ইউনিয়নের চেয়ারম্যান  কামাল হোসেন মিয়া, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বৃন্দ,  একাডেমিক সুপারভাইজার ইরাগোশ্বামী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি শওকত আলী মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।  এবছর মুজিব শতবছর উদযাপন উপলক্ষে নতুন জাতীয় পতাকা উত্তোলনের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com