রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুরে সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান ও চাল কেনা শুরু হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম প্রাঙ্গণে এ সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক জানান, উপজেলা থেকে চলমান আমন মৌসুমে ৭২৭ মেট্রিক টন ধান ও ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। যার জন্য দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০ ও ১ হাজার ৬০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com