শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিজয়নগরে পবিত্র কোরআন শরীফ ও শীতবস্ত্র কম্বল বিতরণ

শফিকুর রহমান শাহিন বিজয়নগর ( ব্রাক্ষণবাড়িয়া) :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এক শতাধিক লোকের মাঝে পবিত্র কোরআন শরীফ ও দুই শতাধিক লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত রবিবার ৫ ডিসেম্বর সন্ধায় উপজেলার বুধন্তী ইউপির আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলীর উপস্থিতিতে এ মানবিক সাহায্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিডিয়া উইং ইশতিয়াক আল আমিন, উক্ত সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাজ, সৃষ্টি সেবা ফাউন্ডেশনের ইমাম খতিব মোওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সৃষ্টি সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, মো: শামিম আহমেদ, আব্দুল আজিজ, আলিনগর যুব কল্যাণ সংঘের সভাপতি আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন সুমন। বাংলাদেশ ইলেকশন মনিটর ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবে মানবিক সহায্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদত্ত আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগিতা করেন, আলিনগর যুব কল্যাণ সংঘ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com