শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাঁচা বাদামে আছে যেসব স্বাস্থ্য উপকারিতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বাদাম শরীরের জন্য অনেক উপকারী সে কথা আমরা সবাই-ই জানি। ওজন কমানো থেকে শুরু করে শারীরিক নানা সমস্যার সমাধান আছে এই বাদামে। বিশেষ করে চিনা বাদাম, আর এটি বেশি সহজলভ্য হওয়ায় সবার কাছেই প্রিয়।
তবে কাঁচা নাকি ভাজা অবস্থায় বাদাম খাওয়া ভালো? জানলে অবাক হবেন, ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কাঁচা বাদাম খান তাদের শরীরে এমন কিছু উপাদান আছে যা একাধিক রোগ থেকে দূরে রাখে। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড় গঠনে ও মাংসপেশি মজবুত রাখে, ব্রেইনের কার্যক্ষমতা উন্নত করে, ক্যানসার প্রতিরোধ ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাঁচা বাদামে থাকে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন-ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাংগানিজসহ আরও অনেক উপকারী উপাদান। তাই দৈনিক অবশ্যই অল্প পরিমাণে হলেও খেতে পারেন কাঁচা বাদাম।
তবে ভাজা বাদামেও মিলবে নানা উপকার। নিয়মিত বাদাম খেলে মিলবে যেসব শারীরিক উপকারিতা- -উপকারী কোলেস্টেরল পাওয়া যায় বাদামে। -এতে থাকে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন ও ইন্টারলিউকিন। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। -ফাইবার থাকায় বাদাম খেলে হজমের সমস্যায়ও দূর হয়। -বাদাম খেলে হৃদপি- সক্রিয় থাকে। -নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম। – বাদাম খেলে হাড় ও মাংসপেশি মজবুত হয়। এছাড়াও বাদামে থাকা প্রাকৃতিক তেল যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। -বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয়। -স্মৃতিশক্তি বাড়াতে বাদামের উপকারিতা প্রচুর। -অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে বাদাম। সূত্র: হেলথলাইন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com