শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্যারিসের ঠান্ডায় জমে যাচ্ছেন মেসি!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

প্রচণ্ড ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লিওনেল মেসি। জ্বি হ্যাঁ! ঠিকই শুনছেন। ইউরোপ জুড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে। বার্সেলোনা সমুদ্রের কাছে হওয়ার কারণে শীত খুব বেশি অনুভব করেননি মেসি। ফলে ঠান্ডার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি তাকে। কিন্তু এবার হচ্ছে। ফরাসি লিগে মেসির খারাপ পারফরম্যান্সের জন্য ফ্রান্সের আবহাওয়াকে দায়ী করছেন সুয়ারেজ।
এই বছরই বার্সেলোনা ছেড়ে ফরাসি দল প্যারিস সেন্ট জার্মানে যোগ দিয়েছেন মেসি। কিছুদিন আগে নিজের কেরিয়ারে সপ্তমবারের জন্য ব্যালন ডি ওর পান তিনি। কিন্তু এই মরশুমে ভালো খেললেও গোলের খরা চলছে মেসির। প্যারিসের হয়ে ফ্রেঞ্চ লিগে ৯টি ম্যাচে খেলেছেন তিনি। ৩টি অ্যাসিস্ট করলেও মাত্র ১টি গোল করেছেন তিনি। যদিও চ্যাম্পিয়নস লিগে নতুন দলের জার্সি গায়ে নিজের চেনা ছন্দেই আছেন মেসি। ৪ ম্যাচে ইতিমধ্যেই ৩টি গোল করেছেন ফুটবলের যাদুকর। এর উপর ভিত্তি করেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ ১৬-এ উঠেছে প্যারিস সেন্ট জার্মান। কিন্তু ফ্রেঞ্চ লিগে তার খারাপ ফর্ম নিয়ে চিন্তায় আছেন অনেকে। প্যারিসের হয়ে যোগ দেয়ার পর থেকে হাঁটুর চোট নিয়েও ভুগছেন তিনি। এই চোটের জন্য প্যারিসের হয়ে অনেক ম্যাচে খেলেননি তিনি। প্যারিস কোচ পোচেত্তিনো ও তাকে নামিয়ে ঝুঁকি নিতে চাননি।
স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্র থেকে এও শোনা গেছিল যে হাঁটুর চোট সারাতে মাদ্রিদে গেছেন মেসি। একটি থেরাপি ক্লিনিকের বাইরে তাকে দেখাও যায়। অনেকেই মনে করছেন এই পুরোনো হাঁটুর চোট তার খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী। তবে মেসির বন্ধু এবং বার্সেলোনা দলের প্রাক্তন সতীর্থ এদিন সংবাদমাধ্যমকে জানান যে পুরোনো চোট নয়, মেসির খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী ফ্রান্সের ঠান্ডা আবহাওয়া। দীর্ঘদিন বার্সেলোনা তথা স্পেনে খেলার পর এই মরসুমেই নতুন দল প্যারিসের হয়ে ফ্রান্সে খেলছেন মেসি। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময় লাগবে তার।মেসির পাশে বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলছেন সুয়ারেজ। উরুগুয়ের এই ফুটবলারটি বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন। বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই মেসি তার অন্যতম প্রিয় বন্ধু। কিছুদিন আগে মেসি তার সপ্তম ব্যালন ডি ওর সুয়ারেজের হাত থেকেই গ্রহণ করেন। এদিন সেই সুয়ারেজ সাংবাদিক বৈঠকে বলেন যে তার সাথে মেসির প্রায় রোজই কথা হয়। তাদের কথা হয় মূলত খেলা এবং পরিবার নিয়েই। সুয়ারেজ আরো বলেন যে মেসিই তাকে বলেছেন যে ঠান্ডার মধ্যে খেলতে এবং দৌড়াতে মেসির সমস্যা হচ্ছে।
বিশেষত মাঠে বরফ পড়লে সমস্যা আরো বাড়ছে।শেষ ম্যাচে লেন্সের বিরুদ্ধেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেলতে হয়েছে তাকে। লেন্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে প্যারিস সেন্ট জার্মান। মেসি এই ম্যাচে তার দলের হয়ে ছাপ ফেলতে ব্যর্থ হন। আগের মরশুমে বার্সেলোনা তথা জাতীয় দল আর্জেন্টিনার হয়ে স্বপ্নের ফর্মে ছিলেন মেসি। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও জিততে সাহায্য করেন তিনি। এমনকি পরবর্তী ফুটবল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলকে কোয়ালিফাই করতেও সাহায্য করেন মেসি। বার্সেলোনা হয়েও খুব ভালো পারফরম্যান্স ছিল তার। সূত্র : নিউজ ১৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com