শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মঠবাড়িয়ায় জাওয়াদের প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষক

গাজী মো. মাসুদ রানা মঠবাড়িয়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত শনিবার থেকে জাওয়াদের প্রভাবে এক টানা চার দিন গুড়ি গুড়ি বৃষ্টিতে আমন ধানের ক্ষেত নেতিয়ে পড়েছে। এছাড়া শীতকালিন সবজি ক্ষেত জলমগ্ন হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আশংকা দেখা দিয়েছে। এ বছর মঠবাড়িয়া উপকূলীয় অঞ্চলের আমন ধানের বাম্পার ফলনের আশা করেছিলেন কৃষকরা। বৈরী আবহাওয়া বিরাজ করায় মাঠের আধাপাকা ধান নিয়ে কৃষকরা এখন চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানাগেছে, এ বছর উপজেলার ১১ ইউনিয়নে ২২ হাজার হেক্টর জমিতে আমন ও ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ করা হয়েছে। মাঠের ধান কেবল সোনা রঙ ধরতে শুরু করেছে। গত কয়েক দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে ধান ক্ষেত নেতিয়ে পড়ায় ফসলহানীর আশংকায় কৃষকের মুখ এখন মলিন। উপজেলার কচুবাড়িয়া গ্রামের কৃষক বেলায়েত হোসেন জানান এ বছর আমন ধানের বাম্পার ফলন আশা করেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতা দেখা দেওয়ায় ধান গাছগুলো হেলে পড়ে অর্ধেক ধান পচে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকাত হোসেন বলেন, হঠাৎ বৈরী আবহাওয়ায় আমন ধানের কিছুটা ক্ষতির আশংকা রয়েছে। কি পরিমান ক্ষতি হবে তা নিরুপণ করতে দুই একদিন সময় লাগবে। এবছর আমন ধানের বাম্পার ফলনের আশা। দুই একদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হলে, রোদ উঠলে ক্ষতির পরিমান কমবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com