শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৯ বিলে রাষ্ট্রপতির সম্মতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

সংসদে পাস হওয়া ৯টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চলতি একাদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত পঞ্চদশ (২০২১ খ্রিষ্টাব্দের ৫ম) অধিবেশনে পাস হওয়া এসব বিলে গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) তিনি সম্মতি দেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনও বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।
রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো, বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন বিল ২০২১; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড ম্যারিটাইম জোনস বিল ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com