শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হলেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। একইসঙ্গে তিনি লন্ডনের ফিন্যান্সিয়াল সিটির ছায়ামন্ত্রী হিসেবেও থাকবেন।
টিউলিপ শ্যাডো চ্যান্সেলর রিচার্ড রিপস এমপির টিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তিনি ব্যাংক, ইন্স্যুরেন্সসহ সামগ্রিক আর্থিক খাতের সরকারের কর্মকা-ের ওপর লেবার পার্টির হয়ে নজরদারি করবেন। এক টুইট বার্তায় টিউলিপ নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেছেন।
টিউলিপ ২০১৬ সালে লেবার পার্টির হয়ে শ্যাডো মিনিস্টার ফর আরলি ইয়ার এডুকেশনে শিশু কল্যাণ ও প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছেন। এছাড়া করবিনের প্রথম ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়কমন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিব ছিলেন তিনি। টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক কমিটিরও দায়িত্ব পালন করেছেন। ব্রিটেনে ৫৬তম সাধারণ নির্বাচনে হ্যামিস্টিট ও কিলবার্ন আসন থেকে এমপি পদে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ ২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটি সদস্য ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com