শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোনায় ট্র্যাজেডি দিবস পালিত

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে
নেত্রকোনায় জেএমবি’র বোমা হামলায় নিহতদের প্রতি বিন¤্র শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গীবাদী কর্মকান্ড নির্মূলের দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে বুধবার ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে সকাল ৯টা ১৫মিনিটে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করার পর বোমা হামলায় নিহতদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের জন্য ১০.৪০ মিনিট থেকে ১০.৪৫ মিনিট পর্যন্ত রাস্তায় যে যেখানে ছিল সেখানেই ৫ মিনিট নিরবে দাড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচী পালন করে। এ সময় সড়কে চলাচলরত সকল প্রকার যানবাহন ৫ মিনিটের জন্য থমকে দাঁড়ায়। সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। ১২টায় শহীদদের কবর জিয়ারত, শশ্মানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত অনুষ্ঠিত হয়। বিকালে স্থানীয় শহীদ মিনারে সন্ত্রাস মৌলবাদ ও সা¤প্রদায়িকতা বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী গণজাগরণী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় জেএমবি’র বোমা হামলায় ৮ জন নিহত ও অর্ধশতাধিক ব্যাক্তি আহত হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com