শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব দল

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

ভারতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গত মঙ্গলবার কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের যুবারা ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে। টুর্নামেন্টের অন্য দল ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল।
ফাইনালের মঞ্চে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ব্যাট হাতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার তানজিম হাসান সাকিব ও মাহফিজুল ইসলাম খালি হাতে আউট হন।
মিডল-অর্ডার ব্যাটাররাও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ২৫ দশমিক ১ ওভারে ১১৫ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। তবে অষ্টম উইকেটে ৯৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কা থেকে মুক্ত করেন দশ নম্বরে নামা বোলার আশিকুর জামান ও পাঁচ নম্বরে নামা ব্যাটার আইচ মোল্লা। আইচ মোল্লা ৯১ বলে ৯৩ রান করেন। আশিকুর ৫৮ বলে ৫০ রান করেন। তারপরও ৪১ দশমিক ৪ ওভারে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের জন্য ২৩৫ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১ দশমিক ৩ওভারে ৫৩ রানেই অলআউট হয় স্বাগতিকরা। বাংলাদেশের নাইমুর রহমান নয়ন ১৬ রানে ৪টি, আশিকুর-মেহরব হাসান ২টি উইকেট নিয়েছেন। সাকিব নেন ১ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com