শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেয়র আব্বাস বরখাস্ত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে মামলা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা ৮ই ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আব্বাস আলীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তার বিরুদ্ধে পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তাকে গত ২৫শে নভেম্বর কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি কোন জবাব দেননি। সেজন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১ উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। স¤প্রতি বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’ আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১লা ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com