শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাঁড়ালো এনসিসি ব্যাংক ও খায়রুল আনাম-জাহানারা বেগম ট্রাস্ট

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

দিনাজপুরে অসহায় শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে

১১ ডিসেম্বর শনিবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে প্রতি বছরের মত এবারও দিনাজপুরের শীতার্ত অসহায় দরিদ্র মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে সহযোগিতার হাত বাড়ালো এনসিসি ব্যাংক ও মোঃ খায়রুল আনাম-জাহানারা বেগম ট্রাস্ট। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ও দিনাজপুরের বিশিষ্ট শিল্পপতি ও উত্তরবঙ্গের প্রাচীন পত্রিকার কন্ঠস্বর “দৈনিক প্রতিদিন”-এর সম্পাদক মোঃ খায়রুল আনাম ও তার সহধর্মিনী জাহানারা বেগমের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান “খায়রুল আনাম-জাহানারা বেগম ট্রাস্ট” এর পক্ষে এনসিসি ব্যাংক লিমিটেড ঢাকা, গুলশান শাখার ম্যানেজার ও খায়রুল আনাম-জাহানারা বেগম ট্রাস্ট এর ট্রাস্টি মোঃ জাকির আনাম অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে বলেন, দিনাজপুরে এনসিসি ব্যাংক আর্ত-মানবতার কল্যাণে শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর কম্বল দিয়ে আসছে। সেইসাথে পিছিয়ে পড়া উত্তর জনপদের জেলা দিনাজপুর এর অসহায় মানুষের কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠান “খায়রুল আনাম-জাহানারা বেগম ট্রাস্ট” কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করবে। এসময় আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার ম্যানেজার মোঃ কামাল হোসেইন, মোঃ সাইদুজ্জামান, শাহ্ মোঃ আশফাকুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার করীব পিয়াল, হুমায়ুন কবীর, দেবজিৎ ভৌমিক, শাবাব হোসনাইনসহ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com