শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় মামলা তুলে নিতে বাদিকে হত্যার হুমকি

গাইবান্ধা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের হত্যা চেষ্টা মামলার আসামী মো: সফু মিয়া গং জামিনে ছাড়া পেয়ে বাদিকে হত্যার হুমকি দিচ্ছে। অভিযোগে জানা যায় গত ৩১/১০/২০২১ ইং তারিখ রাত্রে পূর্ব শত্রুতার জের ধরে শিবপুর গ্রামের লাল মিয়ার পুত্র সফু মিয়া গং ভজনের খামার গ্রামের বাদী মোছা: রিমা বেগম ও তার স্বামী কে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মোছা: রিমা বেগম গত ০১/১১/২০২১ইং তারিখে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১/৫৭৩। এদিকে মামলা দায়েরের পর দু‘জন আসামী অস্থায়ীভাবে জামিন পেয়ে বাড়িতে ফেরার পর থেকে অন্যান্য আসামীগণ ও তার সহযোগিরা বাদী ও তার পরিবারের সদস্যদের আবারও মারপিট ও মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা তুলে না নিলে বাদী ও বাদীর স্বামীকে হত্যা করে লাশগুম করবেন বলেও হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গতকাল ১১ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাদী মোছা: রিমা বেগম। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন আমরা গ্রামের নিরীহ ব্যক্তি। আসামীরা দুষ্টু প্রকৃতির। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাদীর স্বামী মো: চিনু মিয়া ও তার দেবর আব্দুল মালেক এবং মামলার স্বাক্ষী আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com