সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাড়পত্র পেলো ‘মৃধা বনাম মৃধা’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

শুটিং-ডাবিংসহ সব কাজ শেষ করে সেন্সর সনদের আশায় জমা পড়েছিল ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি। এটি ভূয়সী প্রশংসাসহ মুক্তির অনুমতি পেয়েছে। বিনা কর্তনে সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ জুটির প্রথম সিনেমা সেন্সর ছাড়পত্র পেয়েছে।
রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন অসংখ্য বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকানো রনি ভৌমিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় এ ছবির শুটিং। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে।
সেন্সর সনদ হাতে পাওয়ার পর নির্মাতা রনি ভৌমিক বেশ আনন্দিত। তিনি তার সিনেমা সবাইকে দেখাতে চান জানিয়ে বলেন, ‘সেন্সর সনদ হাতে পেলাম। আনকাট ছাড়পত্র পেয়েছি। তবে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন এটা শুনে খুব ভালো লাগছে। সেন্সর বোর্ড থেকে ছবির নায়ক সিয়ামকে ফোন করে শুভকামনা জানিয়েছেন তারা।’
বাংলাদেশ সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ‘ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের সব সদস্যই অনেক প্রশংসা করেছেন। খুব ভালো একটি গল্প ও কিছু চরিত্র আছে ছবিটিতে। সোমবার দুপুরে পরিচালকের হাতে সেন্সর সনদ তুলে দেওয়া হয়েছে। তার ও তার টিমের জন্য শুভকামনা।’ এই ছবিতে সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। শিগগির ছবিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানাবেন পরিচালক রনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com