সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক ফেসপ্যাকেই দূর হবে মেছতার দাগ!

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মেছতার সমস্যায় নারী-পুরুষ উভয়ই ভোগেন। ত্বকের এক ধরনের দীর্ঘস্থায়ী সমস্যা হলো মেছতা। একবার ত্বকে মেছতার দাগ পড়লে, তার থেকে পুরো মুখে ছড়িয়ে পড়ে কালো দাগ। যা ত্বকের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয়। যাদের মুখে মেছতা আছে, তারা বিভিন্ন বাজারচলতি প্রসাধনী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতি করেন। এসব ব্যবহারে মেছতার দাগ হালকা হয় ঠিকই, কিন্তু কিছুদিন পর আবারও দাগ গাঢ় হতে থাকে। তাই ভরসা রাখুন ভেষজ উপাদানে। এতে সবয় লাগলেও এক সময দেখবেন মেছতার দাগ ধীরে ধীরে উঠে যাবে। ঘরোয়া এক ফেসপ্যাক ব্যবহারেই মুখের জেদি মেছতার দাগ সহজেই দূর করতে পারবেন।
এজন্য যা যা লাগবে- >> টমেটো বাটা ২ টেবিল চামচ >> বেসন ২ টেবিল চামচ >> মধু ১ চা চামচ
>> টকদই ১ টেবিল চামচ ও >> অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ। এক ফেসপ্যাকেই দূর হবে মেছতার দাগ!
কীভাবে তৈরি করবেন ফেসপাকটি? এজন্য একটি পরিষ্কার বাটিতে সবগুলো উপকরণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এরপর ত্বকে ব্যবহার করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। প্যাকটি শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নিন।
ফেইসপ্যাকটি যেভাবে কাজ করে: এই ফেসপ্যাকের সবগুলো উপকরণই ত্বকের জন্য খুবই উপকারী। এই প্যাক ব্যবহারে ত্বকের বয়েসের ছাপ, ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে এই ফেসপ্যাক। নিয়মিত এই প্যাক ব্যবহারে ত্বক কিছুদিনের মধ্যেই হবে ফর্সা, মসৃণ, টানটান ও ঝকঝকে। তবে মনে রাখবেন যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেল বাদ দেবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com