শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে পানি কম খেলে যেসব রোগ হতে পারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। পানির কোন বিকল্প নেই। দীর্ঘদিন পর্যাপ্ত পানি না খেলে শরীরে নানা সমস্যার সৃষ্টি হবে। এবং কিডনি ও লিভারে দেখা দেয় একাধিক মারাত্মক রোগ। বিশেষজ্ঞরা বলেছেন, একজন পুরুষের কমপক্ষে দৈনিক ১০-১২ গ্লাস এবং নারীদের ৮-১০ গ্লাস পানি খাওয়া উচিত।
কোষ্ঠকাঠিন্য ও পাইলস পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস না থাকলে কোষ্ঠকাঠিন্য রোগ হয়। এমনকি একটানা দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকলে পাইলস হওয়ার ঝুঁকি থাকে। সে কারণে কোষ্ঠকাঠিন্য ও পাইলস থেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস করতে হবে। স্মৃতিবিলোপ ও মস্তিষ্কের রোগ হয় গবেষণায় দেখা গেছে, বেশিক্ষণ পানি না খেয়ে থাকার কারণে মুড সুইং, অবসাদগ্রস্ততা, স্মৃতিশক্তি নষ্ট এবং মস্তিষ্কের বিভিন্ন রোগ সৃষ্টি হয়। মাথা ব্যথা মাথা ব্যথার কারণ হলো অবসাদগ্রস্ততা, দুশ্চিন্তা ও পানি না খাওয়া। অনেকে পানির বদলে কফি অথবা কোকাকোলা খান। এটিও মাথা ব্যথা হওয়ার কারণ হতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, পর পর দুই থেকে তিন গ্লাস পানি খেতে হবে। কিডনি ও লিভারের সমস্যা পানি না খেলে কিডনি ও লিভারে বিভিন্ন রোগ হয় এবং শরীরের জন্য ক্ষতিকর টক্সিন ছড়াতে থাকে। অনেক সময় কিডনিতে পাথর জমে। বিশেষজ্ঞরা বলেছেন, কিডনি ও লিভারের রোগ থেকে সুরক্ষা পেতে প্রতিদিন পর্যাপ্ত পানি খেতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com