শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলেন ৯ বছর বয়সী সিয়াম

বাসস:
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে। জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।
সিয়ামের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান বাসসকে জানান, সিয়াম দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। সিয়াম ৫ মাসে কোরানের ৩০ পারাই মুখস্ত করেছে বলে জানান তিনি। তিনি বলেন, সিয়াম খুব চ ল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরো শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। তিনি সিয়ামের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com