বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীর হাতে ফলাফল কার্ড তুলে দেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ট্যুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোন এর সহকারী উপপরিদর্শক নোয়াব আলীসহ স্কুলের সহকারী শিক্ষক ও অভিভাবকগণ। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতি ছিল। প্রসঙ্গত, ২০১৭ সালে ১৬ ডিসেম্বর শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০২২ শিক্ষাবর্ষে এই বিদ্যালয়ে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com