শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বড়লেখায় দক্ষিণ হরিপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ঈদগার ভূমি ক্রয় ও চেক হস্তান্তর

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজারের বড়লেখার সামাজিক শিক্ষা ও সাহায্য-সহযোগীতামূলক সংগঠন “দক্ষিন হরিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা”র উদ্যোগে এলাকার প্রবাসীদের সার্বিক সহযোগিতায় দক্ষিণ হরিপুর গ্রামে ঈদগাহ তৈরির জন্য ভূমি ক্রয় ও চেক হস্তান্তর করা হয়েছে। ঈদগাহের দলিলপত্রের রেজিস্টারি কার্য সম্পাদিত হলে সন্ধ্যা ৬টায় ঈদগাহের ভূমি ক্রয়ের ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। ঈদগাহ প্রতিষ্ঠা (প্রবাসী উদ্যোক্তা) কমিটির সভাপতি ও দঃ হরিপুর প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী মো. সুফিয়ান আহমদ, উদ্যোক্তা কমিটির প্রধান উপদেষ্টা মো. মঈন উদ্দিন (কুয়েত প্রবাসী), সংস্থার উপদেষ্টা আব্দুস সত্তার ( দুবাই প্রবাসী), প্রবাসী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী ফখরুল ইসলাম, সংস্থার কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, খলিলুর রহমান ভূমির মালিকপক্ষদের কাছে এ চেক হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ হরিপুর গ্রামের সমাজসেবক কাতার প্রবাসী আব্দুল মান্নান, সমাজসেবক আব্দুর রহমান,খালেদ আহমদ (দুবাই প্রবাসী), শামীম,কামরান আবির মারুফ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com