শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩০

শাহ্জাহান সাজু
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি এ সংস্থাটি বলেছে, এসব সহিংসতার ঘটনায় ৮ হাজার ৫৯৪ জন আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ২৪৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের চেষ্টা হয়েছে ২৮৬টি আর ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে ৪৬টি। ধর্ষণ-পরবর্তী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৯ জন। একই সময়ে ২১৩ নারী স্বামীর নির্যাতনে নিহত হয়েছেন। ১১ মাসে ৫৪৭ শিশু হত্যাকা-ের স্বীকার হয়েছে যার মধ্যে ১২৮ জনের বয়স ছয় বছরের নিচে। ৭-১২ বছর বয়সী শিশুর সংখ্যা ১২৫ জন। এসব ঘটনায় ২১৯টি মামলা হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১১ মাসে ১৯৩ জন সাংবাদিক নির্যাতনের স্বীকার হয়েছেন। ১৩ জন সাংবাদিক ক্ষমতাশীনদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলেও আসকের প্রতিবেদনে দাবি করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com