শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাঙ্গাইলের নাগরপুরে তুলার বাম্পার ফলন : আশাবাদী কৃষকরা

বাসস :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

জেলার নাগরপুর উপজেলায় চলতি মৌসুমে তুলা চাষ করে ব্যাপক লাভবান হবার স্বপ্ন বুনছেন কৃষকরা। সরকারি প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা এবং ভালো বীজের কারণে তুলার বাম্পার ফলন হওয়ায় আশাবাদী কৃষকরা।
সরকারি প্রকল্পের বিভিন্ন প্রণোদনার কারণে উপজেলায় চলতি মৌসুমে তুলা চাষ বৃদ্ধি পেয়েছে। কৃষকরা জানান, আগে তুলা চাষ করে অনেকে লোকসানে পড়েছেন। কিন্তু গতবছর তুলার দাম ভালো পাওয়ায় তারা লাভবান হয়েছেন। এ কারনে চলতি মৌসুমে গতবারের চেয়ে বেশী জমিতে এ অ লে তুলার চাষ হয়েছে।
আবহাওয়া অনুকুলে থাকায় এবং তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে তুলার ফলন হয়েছে অন্য বছররের তুলনায় অনেক ভালো। তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের পরামর্শে ও প্রণোদনায় কৃষকরা তুলার জমিতে এ বছর সাথী ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজীর চাষ করেও বাড়তি লাভ পেয়েছেন। এ বছর সরকারি সুবিধাদি ও পরামর্শের কারণে তুলার ভালো ফলন আশা করা হচ্ছে। বর্তমানে কৃষকরা ব্যস্ত জমি পরিচর্চায়।
ঢাকা খামারবাড়ি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আখতারুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আপদ না হলে এই উপজেলায় তুলার বাম্পার ফলন হবে। কৃষকরা যাতে উৎপাদিত তুলার ন্যায্যমূল্য পায় সে জন্য তুলার মুল্যও বাড়ানো হয়েছে সরকারীভাবে। অন্য ফসলের চেয়ে তুলা চাষ লাভজনক হওয়ায় এ অ লের কৃষকরা তুলা চাষে আগ্রহী হচ্ছেন। সারা জেলায় সরকারি প্রণোদনায় তুলা চাষ সম্প্রসারণ করা গেলে তুলা আমদানীর নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com