শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদগাঁওর কোমলমতি শিক্ষার্থীদের কক্সবাজার শহরে টিকা দান, দুর্ভোগে শিক্ষার্থীরা

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারের ঈদগাও উপজেলার শিক্ষার্থীদের কোভিড ১৯ প্রতিরোধে টীকা দেওয়া হচ্ছে কক্সবাজার শহরে। এ টিকা দান কর্মসূচি ঈদগাঁও উপজেলার ক্ষুদে শিক্ষার্থীদের জন্য এক মহা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে অভিভাবকমহল ও স্কুল কর্তৃপক্ষ টিকাদান নিশ্চিতকরণে রীতিমতো হিমশিম খাচ্ছে। রবিবার (১৯ ডিসেম্বর) থেকে এ টিকাদান কর্মসূচি শুরু করেছে। জানা যায়, ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টীকাদানের জন্য সরকার কর্মসূচি হাতে নিয়েছে।একটি নির্দিষ্ট তাপমাত্রায় এ টিকা সংরক্ষণ করতে হয়। কক্সবাজার জেলা শহরে সংরক্ষণাগার থাকলেও উপজেলা পর্যায়ে সেই সুযোগ নেই। তাই দুরদূরান্তের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের জেলা শহরে গিয়ে টিকা নেয়াটা একদিকে ব্যয়সাপেক্ষ অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এতে টিকা নেয়ার আগ্রহ হারাচ্ছে বেশির শিক্ষার্থী ও তাদের অভিভাবক। ঈদগাঁও উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের ৩২ কিলোমিটার দূরে আর একটি উপজেলা অতিক্রম করে জেলা শহরে টিকা দেওয়ার জন্য যেতে হচ্ছে। প্রচন্ড শীতে ভোরে শিক্ষার্থীদের জেলা শহরের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে। আবার অনেক অভিভাবক দুরত্ব ও দুর্ভোগের কথা চিন্তা করে টিকা দান কর্মসূচীতে অংশ গ্রহণ করছে না। এতে শতভাগ শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়েছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন বলেন, স্কুলের ১হাজার মেয়ে শিক্ষার্থীদের কক্সবাজার নিয়ে গিয়ে টিকাদান নিশ্চিত করাটা পর্বতের মূষিক প্রসবের মত। তিনি আরো বলেন, অনিশ্চয়তা, বিড়ম্বনা আর অজানা শংকায় দোদুল্যমান এই টিকাদান কর্মসূচি। আবার কিছু কিছু স্কুলের এই টীকাদান কর্মসূচি হয়ে উঠেছে শাপেবর। অর্থলোভী কিছু শিক্ষাপ্রতিষ্ঠান যাতায়াত ব্যয়ের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে যাতায়াত ব্যয়ের দ্বিগুণ, তিনগুণ টাকা আদায় করছে। ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার, সালমা সহ অনেকে জানান, কক্সবাজার শহরে গিয়ে আমাদের টিকা দেওয়াটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঈদগাঁও উপজেলায় টিকা দান কর্মসূচি হলে সবার জন্য ভালো হবে। ঈদগাঁও উপজেলার অভ্যন্তরেই এই টিকাদানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সচেতন অভিভাবক মহল জেলা প্রশাসকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com