শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিনগুণ কমেছে হিলি বাজারে শীতকালীন সবজির দাম

মোসলেম উদ্দিন হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি শীতকালীন সবজির দাম কমেছে কেজিপতি তিনগুণ। আর কম দামে সব সবজি কিনতে পারায় স্বস্তি ফিরেছে খেটে খাওয়া দিনমজুরদের। সোমবার (২০ ডিসেম্বর) সকালে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, দুই সপ্তাহ আগের চেয়ে সব সবজির দাম কমেছে তিনগুণ। ৩০ টাকার ফুলকপি খুচরা আজ বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, পাইকারি বাজার তার দাম ৭ থেকে ৮ টাকা। ২০ টাকার বাঁধাকপি আজ ৭ টাকা কেজি, পাইকারি তা ৫ টাকা কেজি। ৪০ টাকার শিম এখন ২০ টাকা কেজি, পাইকারি তার দাম ১৪ থেকে ১৫ টাকা কেজি। ৩০ টাকার বেগুন আজ ১০ টাকা কেজি, পাইকারি বাজারে তার দাম ৬ থেকে ৭ কেজি। ৫০ টাকার নতুন আলুর কেজি বর্তমান ২৫ টাকা কেজি, তা আবার পাইকারি বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে, এদিকে পুরাতোন আলুর কেজি ১৫ টাকা, পাইকারি হচ্ছে ১২ থেকে ১৪ টাকা কেজি দরে। ৩০ টাকার মুলাই আজ বিক্রি হচ্ছে ৮ টাকা কেজি, তা আবার পাইকারি বাজারে ৫ টাকা কেজি। ৩০ টাকার করলা এখন ২৫ টাকা। ১৫০ টাকার গাজর ৪০ টাকা কেজি, পাইকারি বাজারে ৩৫ টাকা কেজি। ৪০ টাকার কাঁচামরিচ ২৫ টাকা, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। বাজারে সবজি কিনতে আসা ভ্যান চালক রাব্বানী বলেন, বাজারে সব প্রকার সবজির দাম কমে গেছে। আমরা গরীব মানুষ তরিতরকারির দাম নাগালের মধ্যে না থাকলে খুব সমস্যায় পড়তে হয়। নতুন আলুর দামও কম, এক কথায় সবজি কিনতে আর সমস্যা হচ্ছে না। হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, দুই সপ্তাহ আগে সব ধরনের সবজির যে দাম ছিলো বর্তমান অনেক দাম কম। এবার শীতকালীন সবজির ফলনও ভাল হয়েছে। আশা করছি এসব সবজির দাম আরও কম হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com