রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় রাতে অসহায়দের পাশে কম্বল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু

নগরকান্দা প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল, গরিব, অসহায় মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় কম্বল হাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু। সোমবার গভীর রাতে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ও সড়কে অবস্থানরত শীতার্ত মানুষদের  মাঝে কম্বল বিতরণ করেন। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। তবে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি। তিনি নগরকান্দায় যোগদানের পরে গত শীতেও একই ভাবে অসহায়দের মাঝে শীতবস্র  ও খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা  জেতী প্রু বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠা-াজনিত রোগ। যাদের শীত নিবারনের ব্যবস্থা নেই এমন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ডাঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com