শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় বালুয়াকান্দিতে নৌকার প্রার্থী নাজমুল হোসেনের উঠান বৈঠক

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নাজমুল হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত। মঙ্গলবার বিকাল ৪ঘটিকায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ঈদগাঁ মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আবদুল্লাহপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন প্রধান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মেম্বার,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার,সাবেক মেম্বার নাসির উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম,রশিদ সরকারসহ আব্দুল্লাহপুর গ্রামের শত শত নারী পুরুষ। উঠান বৈঠকে নৌকা প্রতীকের প্রাথী আলহাজ্ব মোঃ নাজমুল হোসেন বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে বালুয়াকান্দি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে তা ছড়িয়ে দিবো, বালুয়াকান্দি ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস্মুক্ত একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com