বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

সভাপতি শামীম- সাধারণ সম্পাদক তানভীর
পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে কার্য নির্বাহী কমিটির নির্বাচন। মোট ৫১ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোট প্রদান করে ১৯ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচিত করে। নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদ ভুঞা। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদ ভুঞা ফলাফল ঘোষণা করেন। এতে আগামী ২০২২ সালের জন্য সভাপতি হয়েছেন এস এম রেজাউল ইসলাম শামিম (দৈনিক ইনডেপেনডেন্ট), দু’জন সহ সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ (খবরপত্র ও বাংলা টিভি) ও খেলাফত হোসেন খসরু (পিরোজপুরের কথা), সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সহ সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টেলিভিশন) কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (দৈনিক গ্রামের সমাজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (পিরোজপুর কন্ঠ), ক্রীড়া সম্পাদক মোঃ রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) (পিরোজপুরের বানী), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক- তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি)। এছাড়া নির্বাহী কমিটির ৯ জন সদস্য হলেন, মাহমুদ হোসেন (বাংলাদেশ বেতার), মাহামুদুর রহমান মাসুদ (মানব জমিন), খালিদ আবু (আমাদের সময় ) এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব (গ্রামের সমাজ),কবির হোসাইন (দীপ্ত টিভি),অভিজিৎ মন্ডল (৭১,টিভি), হাসান মামুন (আলোকিত বাংলাদেশ) জহিরুল হক টিটু (যায়যায় দিন)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com